অধ্যাপক আলহাজ্ব ডা.মোহাম্মদ আক্কাছ আলী সরকার হলেন একজন বাংলাদেশী চিকিৎসক, সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ।
প্রাথমিক জীবন
আককাস আলী সরকার কুড়িগ্রাম জেলায় উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়ন এ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো: আব্দুস সামাদ সরকার ও মাতার নাম আনোয়ারা বেগম। তিনি চিকিৎসা বিজ্ঞানে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও যুক্তরাজ্যের রয়্যাল কলেজ থেকে এফআরসিএস ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবন
তিনি চিকিৎসা পেশা ও ব্যবসায় পেশায় নিয়োজিত। তিনি ২০০৮ সালে সনিকপ্রাইম গ্রুপ প্রতিষ্ঠিত করেন এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি গ্রুপের পরিচালক হিসাবে দ্বায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি প্রাইম স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড রিসার্স সেন্টার ও নুমা ফার্মাসিটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক।[২]
রাজনৈতিক জীবন
আককাছ আলী ২০১৮ সালের ২৫ জুলাই কুড়িগ্রাম-৩ উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি লাঙ্গল প্রতীকে ৮২ হাজার ৫৯৮ ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী এম এ মতিনকে পরাজিত করেন।[৩] তিনি ৩ আগস্ট ২০১৮ সালে সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন।[৪] তিনি সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।[৫] ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে প্রথমে দলীয় প্রধান এরশাদের নির্দেশে নির্বাচন থেকে সরে দাড়ান। পরে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগদান করেন। এবং দলটির কেন্দ্রীয় উপদেষ্টা মনোনীত হন। কিন্তু ডামি নির্বাচন খ্যাত, ২৩ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন তিনি। কিন্তু নির্বাচনে ইসলামী আন্দোলন অংশ না নেয়ায় তিনি দলের বিরাগভাজন হন। তবে ডাঃ আক্কাস এ নির্বাচনে জিততে পারেন নি। ৩৪ হাজার ভোট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি।


