বুধবার, ৪ মার্চ, ২০২৬

নূরানী তালিমুল কোরআন শিক্ষাবোর্ডের নুরানী তৃতীয় জামাতের সমাপনী পরীক্ষায় ৭০০ নাম্বর এর মধ্যে ৬৯৪ পেয়ে দেশসেবা শিক্ষার্থী হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের আবু নোমান।

বাংলাদেশের নূরানী মাদ্রাসা গুলোর বোর্ড নূরানী তালিমুল কোরআন শিক্ষাবোর্ড গত ২০ ডিসেম্বর এর ফলাফল ঘোষণা করেন,পাসের হার ৯০ শতাংশ, শিক্ষার্থীর সংখ্যা ৬৩ হাজার ৫২৩২ জন ।
জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে গোড়াই হাট ফোরকানীয়া নূরানী ও হাফিজি মাদ্রাসার শিক্ষার্থীদের আবু নোমান, তার পিতা আঃ রহিম, মাতা নিলুফা ইয়াসমিন।
তার কৃতিত্বের কারণে তার পরিবার ও শিক্ষকবৃন্দ আনন্দিত।